এটি তামরিনের নতুন ওয়েবসাইটের প্রিভিউ। পরীক্ষা চলছে, শীঘ্রই এটাই মূল সাইট হবে।

প্রশ্নোত্তর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

তামরিন, কোর্সের ধরন, ভর্তি ও পেমেন্ট নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলো।

তামরিন সম্পর্কে

তামরিন ইনস্টিটিউট কী?

তামরিন ইনস্টিটিউট একটি অনলাইন ইসলামিক ও ভাষা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কুরআন, হাদিস, আরবি ভাষা, ইসলামিক স্টাডিজ, পারিবারিক জীবন এবং জীবনঘনিষ্ঠ চিন্তাচর্চা বিষয়ক কোর্স পরিচালিত হয়।

লক্ষ্য হলো জ্ঞান, অনুধাবন ও আমলের সমন্বয়ে একটি সচেতন মুসলিম প্রজন্ম গড়ে তোলা।

“তামরিন” নামের অর্থ কী?

“তামরিন” (تمرين) একটি আরবি শব্দ, যার অর্থ অভ্যাস, অনুশীলন বা প্রশিক্ষণ। নামটিই আমাদের দর্শন: জ্ঞানকে শুধু শোনা নয়, বরং বোঝা ও অনুশীলনের মাধ্যমে জীবনে প্রয়োগ করা।

তামরিনের প্রতিষ্ঠাতা কে?

তামরিন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা উসতায শাহাদাত সাদমান। তিনি একজন শিক্ষাবিদ ও ইসলামিক ট্রেইনার, যিনি ইসলাম, আরবি ভাষা ও সমকালীন শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মের জন্য সহজবোধ্য অনলাইন শিক্ষা কার্যক্রম গড়ে তুলেছেন।

তামরিন কবে প্রতিষ্ঠিত হয়?

তামরিন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ১০ এপ্রিল ২০২০ সালে, অনলাইন ইসলামিক শিক্ষার নতুন ধারা তৈরির লক্ষ্য নিয়ে।

তামরিন কোথায় অবস্থিত?

কেন্দ্রীয় কার্যালয়: ২৭/এ/৩ মনেশ্বর ১ম লেন, হাজারীবাগ, ঢাকা ১২০৯, বাংলাদেশ।

তবে কোর্সগুলো অনলাইনে পরিচালিত হয়, তাই বিশ্বের যেকোনো স্থান থেকেই অংশ নেওয়া যায়।

তামরিন কি শুধু ধর্মীয় শিক্ষা দেয়?

না। ইসলামিক শিক্ষার পাশাপাশি আরবি ভাষা, বাংলা ভাষা ও চিন্তাচর্চা, লিডারশিপ, কমিউনিকেশন ও অন্যান্য জীবনঘনিষ্ঠ বিষয়েও কোর্স পরিচালিত হয়।

কোর্স ও ক্লাস

কোর্সগুলো কীভাবে পরিচালিত হয়?

কোর্সগুলো লাইভ, রেকর্ডেড এবং হাইব্রিড (উভয়) ফরম্যাটে পরিচালিত হয়। লাইভ সেশনে শিক্ষক ও শিক্ষার্থীর সরাসরি যোগাযোগ হয়, আর রেকর্ডেড কোর্স নিজের সুবিধামতো সময়ে দেখা যায়।

কোর্সগুলো কার জন্য উপযুক্ত?

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কুরআন বুঝে পড়তে চান এমন প্রাপ্তবয়স্ক, শিক্ষক ও দাঈ, এবং যারা নিজের সময়মতো শিখতে চান, সবার জন্য।

আগে কখনো আরবি না শিখে থাকলে কি শুরু করতে পারব?

অবশ্যই পারবেন। নতুন শিক্ষার্থীদের জন্য ধাপে ধাপে সাজানো কোর্স আছে, যা একদম শূন্য থেকে শুরু করার উপযোগী।

ক্লাস মিস করলে কী হবে?

লাইভ সেশন মিস করলে তার রেকর্ডেড ভিডিও দেখা যায়। নির্দিষ্ট কোর্সের অ্যাক্সেসের বিস্তারিত কোর্স পেজে দেখে নিন।

বিদেশে থাকলে কি কোর্স করা যাবে?

হ্যাঁ। কোর্সগুলো অনলাইনে হওয়ায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশ থেকে অংশ নেওয়া যায়।

কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয় কি?

হ্যাঁ, অনেক কোর্সের শেষে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়। যেসব কোর্সে এটি প্রযোজ্য, কোর্সের বিবরণে তা উল্লেখ থাকে।

ভর্তি ও পেমেন্ট

কোর্সে ভর্তি হওয়ার নিয়ম কী?

পছন্দের কোর্স বেছে নিয়ে ভর্তি হোন এবং পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্টের পরই কোর্সের লেসনগুলো আপনার অ্যাকাউন্টে খুলে যাবে।

ফি কত এবং কীভাবে পরিশোধ করব?

প্রত্যেক কোর্সের ফি আলাদা, কিছু কোর্স ফ্রি। পেমেন্ট করা যায় বিকাশ, নগদ, রকেটসহ জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিতে।

তামরিনের শিক্ষক হিসেবে যুক্ত হতে পারি কি?

অবশ্যই। যোগ্যতা অনুযায়ী শিক্ষক বা ট্রেইনার হিসেবে যুক্ত হতে পারেন। আগ্রহী হলে যোগাযোগ পেজ থেকে আমাদের জানান।